বিমানকে টিকিটের মোড়ক দিল ইবিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) হজযাত্রীদের জন্য বিমানকে ৫০ হাজার টিকিট জ্যাকেট বা মোড়ক দিয়েছে।সম্প্রতি বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের হাতে জ্যাকেটগুলো হস্তান্তর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম। এ সময় বিমানের অর্থ পরিচালক কামালউদ্দীন আহমেদ, ইবিএলের ইভিপি আবদুল ওয়াদুদ ও আবদুল আমিন এবং বিপণন ব্যবস্থাপক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।