বিমানবন্দর চত্বরের নতুন পদচারী-সেতু চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের সড়ক পারাপারের অসুবিধা দূর করতে গতকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরে নতুন নির্মিত পদচারী-সেতুটি খুলে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব উদ্যোগে পদচারী-সেতুটি নির্মাণের কাজ করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ।
হজরত শাহজালাল বিমানবন্দরের প্রবেশমুখের পাশে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর নির্মিত আধুনিক এই পদচারী-সেতুর দুই পাশে রয়েছে দুটি চলন্ত সিঁড়ি। শিশু ও বয়স্কদের সুবিধার কথা বিবেচনা করে এটি নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই জনসাধারণের চলাচলের জন্য এটি চালু করা হলো।