বিমানবন্দরের টার্মিনাল নির্মাণে জাপানের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপান।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে গতকাল মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎকালে তাঁর দেশের আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে জাপান ইতিমধ্যে একটি প্রস্তাব জমা দিয়েছে।
অন্যদিকে রাশেদ খান মেনন ঢাকা-টোকিও পথে বিমান চলাচলে জোর দিয়ে এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানান। মন্ত্রী বাংলাদেশে আরও অধিক জাপানি পর্যটকের আগমন প্রত্যাশা ব্যক্ত করেন।
রাশেদ খান বলেন, বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে, যা জাপানি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। বিজ্ঞপ্তি।