বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিগগিরই বিমানবন্দরটিতে দক্ষ আন্তর্জাতিক সেবা সংস্থা নিয়োগ করা হবে।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেককে এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঢাকার সচিবালয়ের কার্যালয়ে গতকাল সোমবার হাইকমিশনার সাক্ষাৎ করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী ঢাকায় ব্রিটিশ ভিসা অফিস চালু করতে হাইকমিশনারের সহযোগিতা চান। এ ছাড়া তিনি বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।