বিমানের টিকিট কাটতে দেশি-বিদেশি কার্ড নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুন ও উন্নত প্রযুক্তিসংবলিত ওয়েবসাইটে (www.biman-airlines.com) টিকিট বুকিং দেওয়ার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করা যাবে। একই সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংক ইস্যুকৃত ‘নেক্সাস ডেবিট কার্ড’ ব্যবহার করেও গ্রাহকেরা বিমান ওয়েবসাইটে টিকিট কাটতে পারবেন।যাত্রী সাধারণের সুবিধা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি ‘নেক্সাস পেমেন্ট গেটওয়ে’র সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় অভ্যন্তরীণভাবে ইস্যুকৃত সব ভিসা, মাস্টারকার্ড এবং ‘ডিবিবিএল নেক্সাস ডেবিট কার্ড’ চার্জ করে গ্রাহকেরা বিমান ওয়েবসাইটে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের নিজস্ব কার্ড ব্যবহার করেও বিমান ওয়েবসাইটে টিকিট বুকিং দেওয়া যাবে। বিজ্ঞপ্তি।