প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোমোবাইল খাতকে অর্থনৈতিক, প্রযুক্তিগত দক্ষ ও আরও পরিবেশবান্ধব করতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ভারতের সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার (সিয়াম) ও বাংলাদেশের মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের (বিমামা) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমামার সভাপতি ও উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং সিয়ামের প্রেসিডেন্ট বিনোদ কে দিশারি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি