বিমার চেক পেল ৮১ শ্রমিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কারণে নিহত ৮১ জন শ্রমিকের পরিবারকে মৃত্যুজনিত বিমার টাকার চেক হস্তান্তর করেছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। প্রত্যেক পরিবার দুই লাখ টাকার চেক পেয়েছে।
বিকেএমইএর ঢাকা কার্যালয়ে গতকাল রোববার এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় বিকেএমইএর সভাপতি ও সাংসদ এ কে এম সেলিম ওসমান, সহসভাপতি এ এইচ আসলাম সানীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রম প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে মৃত শ্রমিক পরিবারকে বিমার চেক বুঝিয়ে দেওয়ার জন্য বিকেএমইএকে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক