বিমার টাকা পেল নিহত ৩০ শ্রমিকের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা ৩০ শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে গ্রুপ বিমার অর্থ হস্তান্তর করেছে বিজিএমইএ।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ঢাকার কারওয়ান বাজারের কার্যালয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে বিমার চেক তুলে দেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি মোশাররফ হোসেন প্রমুখ।