বিমাশিল্পের পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বিআইএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমাশিল্পের উন্নয়নে অবদানের জন্য পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মঈদুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এম এ সামাদ, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক এম হারুনুর রশীদ।গাজীপুরের রাঙামাটি ওয়াটার ফ্রন্টে সম্প্রতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিআইএর চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে গুণীজনদের একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। বিজ্ঞপ্তি।