বিরলে মাইওয়ান-মাইলাইফ এক্সক্লুসিভ শোরুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার নাড়াবাড়ী বাজারে মাইওয়ান-মাইলাইফ এক্সক্লুসিভ শোরুম ‘রাফি ইলেকট্রনিকস’-এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শোরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইওয়ান ইলেকট্রনিকস ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মঞ্জুরুল আলম ও সহকারী বিভাগীয় ব্যবস্থাপক মোহিত লাল সাহা। এ ছাড়া বিরল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, রাফি ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. ওয়াজেদ আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।