বিরলে রাকাবের কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার ৩০ জন কৃষককে ৯ লাখ ৩০ হাজার টাকা কৃষিঋণ দিয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। রাকাবের জোনাল ব্যবস্থাপক মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল খাইরুম. বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক জয়ন্ত কুমার বণিক ও রাকাব দক্ষিণ জোনের ব্যবস্থাপক মাহাফুজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিরল শাখার ব্যবস্থাপক মো. সামসুল হক শাহ্, ধুকুরঝারি শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও ঋণগ্রহীতা মো. লতিফুল আলম।