বিরামপুরে ইলেক্ট্রার শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের আল বারাকা সুপার মার্কেটে সম্প্রতি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।বিরামপুর উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম ও পৌর মেয়র আজাদুল ইসলাম এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় ইলেক্ট্রার ক্রেডিট ম্যানেজার এম এ সবুর খন্দকার, ভারপ্রাপ্ত জাতীয় বিক্রয় কর্মকর্তা শওকত আলী, বিরামপুর বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের কর্মকর্তা সানাউল্লাহ সাহিদ এবং বিরামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন উপস্থিত ছিলেন।