বিরামপুরে কৃষি ব্যাংকের সমাবেশ ও ঋণ বিতরণ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দিনাজপুরের বিরামপুরে গত মঙ্গলবার এক কৃষক সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে ব্যাংকের বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জের পাঁচটি শাখার ৫০ জন মহিলা উদ্যোক্তা ও কৃষকের মধ্যে ৩৩ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন রাকাবের চেয়ারম্যান অধ্যাপক এম শাহনওয়াজ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রাকাবের দিনাজপুরের (দক্ষিণ) আঞ্চলিক ম্যানেজার খোরশেদুল আলম।অধ্যাপক এম শাহনওয়াজ আলী কৃষকদের কোনো রকম ভোগান্তি না করার জন্য ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।