বিল গেটস আবার বিশ্বের সেরা ধনী

বিশ্বে ধনীদের সংখ্যা আরও বেড়েছে। মোট সম্পদ ১০০ কোটি ডলারেরও বেশি, এমন ধনীর সংখ্যা এবার এক হাজার ৬৪৫ জনে উন্নীত হয়েছে
১
বিল গেটস
নিট সম্পদমূল্য
৭,৬০০ কোটি মার্কিন ডলার
যুক্তরাষ্ট্র
২
কার্লোস স্লিম হেলু
নিট সম্পদমূল্য ৭,২০০ কোটি ডলার
মেক্সিকো
৩
অ্যামানসিও ওর্তেগা
নিট সম্পদমূল্য
৬,৪০০ কোটি ডলার
স্পেন
৪
ওয়ারেন বাফেট
নিট সম্পদমূল্য
৫,৮২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
৫
ল্যারি এলিসন
নিট সম্পদমূল্য
৪,৮০০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
৬
চার্লস কোচ
নিট সম্পদমূল্য
৪,০০০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
৬
ডেভিড কোচ
নিট সম্পদমূল্য
৪,০০০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
৮
শেলডন অ্যাডেলসন
নিট সম্পদমূল্য
৩,৮০০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
৯
ক্রিস্টি ওয়ালটন
নিট সম্পদমূল্য
৩,৬৭০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
১০
জিম ওয়ালটন
নিট সম্পদমূল্য ৩,৪৭০ কোটি ডলার
যুক্তরাষ্ট্র
রেকর্ড
এবার ২৬৮ জনের নাম যোগ হয়েছে তালিকায়। এর মধ্যে ৪২ জন নারী, এটিও একটি রেকর্ড
সম্পদের পরিমাণ
১,৬৪৫ জনের সম্মিলিত সম্পদের মূল্যমান ৬.৪ ট্রিলিয়ন কোটি ডলার (এক ট্রিলিয়ন = এক লাখ কোটি)। গত বছর ১,৪২৬ জনের সম্পদমূল্য ছিল ৫.৪ ট্রিলিয়ন। গত বছরের তালিকা থেকে এবার বাদ পড়েছেন ১০০ জন এবং আরও ১৬ জন মারা গেছেন
প্রযুক্তি খাতের প্রাধান্য
তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের অনেকেই স্থান পেয়েছেন। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন যথাক্রমে ৩,২৩০ কোটি ডলার ও ৩,১৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে ১৭তম ও ১৯তম হয়েছেন। ১৮তম আমাজন ডট কমের জেফ বেজোস। তাঁর সম্পদমূল্য ৩,২০০ কোটি ডলার। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ২১তম, তাঁর মোট সম্পদমূল্য দ্বিগুণ বেড়ে ২,৮৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে
গণমাধ্যম
মিডিয়া থেকে সেরা ধনী হয়েছেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। ৩,৩০০ কোটি ডলারের সম্পদমূল্য নিয়ে তিনি সম্মিলিত তালিকায় ১৬তম স্থান অধিকার করেন
হতভাগ্য ধনী
বিশ্বসেরা ধনীদের মধ্যে এবার হতভাগা হলেন ব্রাজিলীয় ধনকুবের এইক বাতিস্তা। তাঁর সম্পদমূল্য এক হাজার ৬০ কোটি ডলার থেকে ৩০ কোটি ডলার কমেছে। তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসায় ধস নামার পাশাপাশি ঋণের কারণে এমন দশা হয়েছে তাঁর
‘বিন্দু থেকে সিন্ধু’
১,৬৪৫ জনের মধ্যে দুই-তৃতীয়াংশ বা এক হাজার ৮০ জনই হলেন ‘সেল্প মেইড’ অর্থাৎ অনেকটা শূন্য বা সাদামাটা অবস্থা থেকেই এত বড় ধনী হয়েছেন
নতুন দেশ
আলজেরিয়া, লিথুয়ানিয়া, তাঞ্জানিয়া ও উগান্ডা থেকে প্রথমবারের মতো একজন করে তালিকায় উঠে এসেছেন
যুক্তরাষ্ট্রের জয়জয়কার
এ বছরও বিশ্বসেরা ধনীর তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। দেশটির ৪৯২ জন আছেন তালিকায়। ১৫২ জন ধনী নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন। আর ১১১ জন নিয়ে তৃতীয় স্থান পেয়েছে রাশিয়া
গ্রন্থনা: এটিএম ইসহাক, সূত্র: ফোর্বস ম্যাগাজিন