বিলবোর্ডে আসল মধু

প্রচলিত বিলবোর্ডের ধারণা পাল্টে দিল এপি হানি ‘বি-বোর্ড’। সাধারণত পণ্যের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড তৈরি করা হয়ে থাকে। এবার সেই বিলবোর্ডের মাঝেই পণ্য তৈরি করল এপি হানি।
এপি হানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এপি হানি দীর্ঘ দিন ধরে খাঁটি মধু তৈরি করে আসছে। এপি হানির মার্কেটিং টিম সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের সহায়তায় ব্যতিক্রমধর্মী এক বিলবোর্ড তৈরি করে। নিজেদের মধুর বিশুদ্ধতা দেখিয়ে দেওয়ার জন্য তারা বিলবোর্ডের মাঝে মৌমাছি চাষ করে এবং খাঁটি মধু তৈরি করে, উপস্থিত মানুষের মধ্যে তা বিতরণ করে।
এপি হানি জানায়, বসন্তের এই সময়ে চারিদিকে ফুল ফোটায় মৌমাছির আনাগোনা বেড়েছে। এপি এই সুযোগের সদ্ব্যবহার করেছে। প্রথমে বিলবোর্ডের মাঝে রানি মৌমাছি স্থাপন করা হয়। ফলে সেখানে মৌমাছি আসতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই সেখানে মৌচাক তৈরি হয়। এই মৌচাক থেকেই আসল মধু সংগ্রহ করা হয়।
ঢাকার তিনটি স্থানে এপি হানি বি-বোর্ড নামের এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে। শিগগিরই ঢাকার বাইরেও একই ধরনের বি-বোর্ড স্থাপন করা হবে।