বিলাসবহুল পর্যটন জাহাজের যাত্রা শুরু
দেশে একটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল পর্যটন জাহাজের যাত্রা শুরু হয়েছে।বিশ্বের অন্যতম প্রাকৃতিক আশ্চর্য সুন্দরবন ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের জন্য এমভি মাহিরা নামের এই জাহাজ ব্যবহার করা হবে। জাহাজটিতে একসঙ্গে ৪০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। এতে ১৭টি টু ইন শেয়ার কেবিন, তিনটি সিঙ্গেল কেবিন, অ্যাটাচ্ড বাথসহ দুটি অ্যাম্বাসেডর স্যুইট, মিটিং লাউঞ্জ, ব্যায়ামাগার, হোম থিয়েটার, ছোট আকারের সুইমিংপুল ইত্যাদি সুবিধা রয়েছে।জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গত শুক্রবার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে দিনব্যাপী এক নৌ-বিহারের আয়োজন করা হয়। এ সময় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এমভি মাহিরার মালিকানা প্রতিষ্ঠান গ্রিন চ্যানেলের প্রধান নির্বাহী আজিজা সেলিম। তিনি জানান, দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে সুন্দরবন ভ্রমণের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যে এমভি মাহিরার সাহায্যে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য দুই রাত তিন দিন এবং আগ্রহী গ্রুপের জন্য ঢাকা থেকে চার রাত পাঁচ দিনের সুন্দরবন ভ্রমণের প্যাকেজও রয়েছে।স্থানীয় একটি জাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান এই জাহাজ তৈরি করেছে বলে আজিজা সেলিম জানান। বিজ্ঞপ্তি।