বিলোনিয়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়ক ডুবে যাওয়ায় ফেনীর বিলোনিয়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।স্থলবন্দরটির সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এখানে আরও কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকতে পারে।পরশুরাম উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) আরিফ আহামঞ্চদ খান বলেন, বেড়িবাঁধে ভাঙন ও পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ এলাকা বন্যার কবলে পড়েছে। তাই বিলোনিয়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।