প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। গতকাল মঙ্গলবার বিল্ডের ট্রাস্টি বোর্ডের নবম সভায় তাঁকে দুই বছরের জন্য এ পদে নির্বাচিত করা হয়। সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পাইওনিয়ার ইনস্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স, ইন্টারন্যাশনাল পাবলিকেশনস ও অ্যাপেক্স ট্যানারির পরিচালক পদে আছেন। ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে বিল্ড প্রতিষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তি