বিল্ডের নতুন চেয়ারপারসন আবুল কাসেম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান। ছবি: সংগৃহীত
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান। ছবি: সংগৃহীত

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান। ২০২০ ও ২০২১ সালের জন্য পূর্ববর্তী চেয়ারপারসন মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আবুল কাসেম খান বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক এবং এ কে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, বিল্ডের ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিল্ডের সাবেক চেয়ারপারসন আসিফ ইব্রাহীম ও সিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

নতুন ট্রাস্টি ছাড়াও ২০২০ সালের জন্য বিল্ডের ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট শামস মাহমুদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট নিহাদ কবির, সিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমদ, ডিসিসিআইয়ের সচিব জয়নাল আবেদীন ও সিসিসিআইয়ের সচিব মোহাম্মদ ফারুক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিল্ডের বর্তমান প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পরিচালিত সরকারি ও বেসরকারি খাতের সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিল্ড। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটিকে (পিএসডিপিসিসি) সাচিবিক সহায়তা প্রদান করে আসছে। পিএসডিপিসিসির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব।