প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, তাতে জাপানকে জমি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে জাপান খুবই আগ্রহী। জমি পেলে এ দেশে তাদের বিনিয়োগ বাড়বে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। শুধু বাংলাদেশে বিনিয়োগই নয়, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্যও বাড়বে বলে আশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। মন্ত্রী জানান, জাপানে প্রতিবছর বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েই চলেছে। গত চার অর্থবছরে দেশটিতে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে।
নিজস্ব প্রতিবেদক