বিশেষ বরাদ্দ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপী কিষণ মুন্ধড়া সহসভাপতি, খুলনা চেম্বার
গোপী কিষণ মুন্ধড়া সহসভাপতি, খুলনা চেম্বার

খুলনা অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিভিন্ন বড় প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ না থাকলে খুলনা অঞ্চলের উন্নয়ন থমকে যাবে। বিদ্যুতের বিকল্প জ্বালানির ব্যবস্থা না হলে খুলনা অঞ্চল শিল্পে অন্য অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবে না।
আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর হচ্ছে। নতুন এ আইনে কোনো প্যাকেজ পদ্ধতির ভ্যাট থাকছে না। তখন সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। এটা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করবে।
অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অনেক অবদান রাখে। তাই আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে অন্তত আগামী পাঁচ-সাত বছর ‘প্যাকেজ ভ্যাট’ বহাল রাখা দরকার।