বিশেষ ব্যবস্থায় খোলা নিকাশঘরে ৮৩০ কোটি টাকার নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘরে গতকাল মঙ্গলবার ৮৩০ কোটি টাকার ক্রস চেক নিষ্পত্তি হয়েছে।একই সঙ্গে এদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ব্যাংকগুলো ২০৮ কোটি টাকার বেশি অর্থ নগদে তুলেছে গ্রাহককে পরিশোধ করতে।বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিশেষ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর (ক্লিয়ারিং হাউস) ও বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক লেনদেনসংক্রান্ত শাখাগুলো গতকাল পবিত্র শবে কদরের সরকারি ছুটির মধ্যেও খোলা ছিল।পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ, বিকেএমইএর দাবির পরিপ্র্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা এবং তিন ঘণ্টার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর গতকাল খোলা রাখে।মূলত পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে প্রয়োজনীয় অর্থ উত্তোলন এবং জরুরি রপ্তানির কাজ চালিয়ে নিতে ব্যাংকগুলো খোলা রাখা হয়েছিল। ব্যাংক খাতের সূত্রগুলো বলছে, বিশেষত পোশাকশিল্প-মালিকদের হিসাব রয়েছে এমন শাখাগুলোতে বেশ কিছু লেনদেন হয়েছে।এই লেনদেনের সংশ্লিষ্টতা ধরে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর থেকে ৮৩০ কোটি টাকার আন্তব্যাংক ক্রস চেক দাবি নিষ্পত্তি হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখা থেকে গতকাল ব্যাংকগুলো ২০৮ কোটি টাকারও বেশি অর্থের নতুন নোট তুলেছে।ঈদের আগে আজ বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলো খোলা থাকবে।