বিশেষ সম্মাননা পেলেন দেশের প্রথম করদাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম স্বাধীন বাংলাদেশের প্রথম করদাতা। আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার এ তথ্য জানান সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। তিনি বলেন, দেশের প্রথম করদাতাদের তালিকায় তৎকালীন চট্টগ্রাম কর বিভাগের আর্কাইভসে মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলমের নামসহ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত আছে।
এদিকে দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে গতকাল সাইফুল আলমকে বিশেষ সম্মাননা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম এ সম্মাননা তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।