বিশ্ব অর্থনীতি টানা পঞ্চম প্রান্তিকে সংকুচিত হলো স্পেনের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ বলেছিলেন যে, স্পেন শুধু মন্দার মধ্যে নেই, গভীর মন্দায় প্রবেশ করেছে।তাঁর কথার সত্যতাই যেন প্রমাণিত হলো ব্যাংক অব স্পেনের হালনাগাদ পরিসংখ্যানে। সম্প্রতি মাদ্রিদে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, টানা পঞ্চম প্রান্তিকে স্পেনের অর্থনীতি সংকুচিত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্পেনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ৪০ শতাংশ হারে সংকুচিত হয়েছে। আগের প্রান্তিকেও (এপ্রিল-জুন) একই হারে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে। আর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অর্থনীতির সংকোচন ঘটেছিল দশমিক ৩০ শতাংশ হারে।তবে গত পাঁচ প্রান্তিকের মধ্যে সবচেয়ে স্পেনের অর্থনীতি বেশি সংকুচিত হয়েছে গত বছরের মানে ২০১১ সালের শেষ প্রান্তিকে। এই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) স্পেনের জিডিপি দশমিক ৫০ শতাংশ হারে কমে যায়। আর একই বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোনো প্রবৃদ্ধি হয়নি। গভীর মন্দার প্রতিফলন ঘটেছে স্পেনের বন্ডের সুদের হারে। সূত্র: ব্লুমবার্গ।