বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগামী ৯ অক্টোবর জাপানের রাজধানী টোকিওতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে নতুন পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করা হবে। খবর এএফপি ও বাসসের।দক্ষিণ কোরিয়ার অর্থনীতি বিষয়ে এক সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের সহকারী পরিচালক হোই-ই-খোর গতকাল শনিবার বলেন, ‘বিশ্বের অর্থনীতির অবস্থা দুর্বল। আমাদের পূর্বাভাসে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সামান্য কমানো হচ্ছে।’আইএমএফের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে সাড়ে তিন শতাংশ। আগামী বছর তা দাঁড়াবে ৩ দশমিক ৯ শতাংশ। তবে আগামী বছর বৈশ্বিক অর্থনীতি পর্যায়ক্রমে পুনরুদ্ধার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার আইএমএফ দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশ করেছে। গত জুনে প্রকাশিত পূর্বাভাসে এই প্রবৃদ্ধি ধরা হয় ৩ দশমিক ২৫ শতাংশ।