বিশ্ব অর্থব্যবস্থাকে চ্যালেঞ্জ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশসমূহের ব্রাসেলস প্ল্যান অব অ্যাকশন পর্যালোচনার জন্য ঢাকায় শুরু হওয়া সম্মেলনে বিশ্ব অর্থব্যবস্থাকে চ্যালেঞ্জ করার আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে ঢাকা সম্মেলন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সামাজিক পরিষদের (ইউএন এসকাপ) ভূমিকার সমালোচনা করা হয়েছে।গতকাল বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে এ সমালোচনা করা হয়। ইক্যুইটিবিডি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ইক্যুইটিবিডির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী। লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব সামসুদ্দোহা। আরও বক্তব্য দেন লা ভিয়া কেম্পিসিনার বদরুল আলম, ভয়েসের আহমেদ স্বপন, প্রদীপের সাহাদাত ইসলাম, অনলাইন নলেজ সেন্টারের প্রদীপ কুমার রায় ও কৃষক ফেডারেশনের জায়েদ ইকবাল। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ঢাকা সম্মেলনে এমন কিছু এনজিওকে আমন্ত্রণ করা হয়েছে, যারা বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষায়ই বেশি তত্পর।সংবাদ সম্মেলনে হাইতিসহ সব স্বল্পোন্নত দেশের দেনা বাতিলের জোর দাবি তোলার জন্য এলডিসি নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে জলবায়ু শরণার্থীদের অধিকারের যে দাবি করেছেন তার সমথর্েন একযোগে কাজ করারও আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে।