প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস আজ বৃহস্পতিবার। ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতিবছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস হিসেবে পালন করে। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো সরকারি নীতিকে সহায়তা করতে বৈশ্বিক হাতিয়ার অ্যাক্রিডিটেশন। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে। মতিঝিলে ঢাকা চেম্বারের কার্যালয়ে এ সভা হবে।