বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-উদ্ভাবনের চালিকাশক্তি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার বিশ্বব্যাপী উদ্যাপিত হচ্ছে ১৫০তম বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সহযোগিতায় তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৫’ এবং আইটিইউর ১৫০ বছর পূর্তির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবে। দিবসটি আজ ও আগামীকাল রেডিও টিভি চ্যানেলগুলো টক শো ও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।