বিশ্ব পরিমাপ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার বিশ্ব পরিমাপ (মেট্রোলজি) দিবস। ‘পরিমাপ ও আলো’—এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই দিবসটি পালনে নানা উদ্যোগ নিয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত করা হয়েছে। বিএসটিআইয়ের ঢাকার তেজগাঁওয়ের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়গুলোতে আয়োজন করা হবে আলোচনা সভা। ঢাকার সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি এবং শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বিশেষ অতিথি থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক। এ ছাড়া দিবসটিতে বাংলাদেশ বেতারে কথিকা সম্প্রচার করা হবে।
বিজ্ঞপ্তি