বিশ্ব পরিমাপ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মেট্রোলজি বা পরিমাপ দিবস আজ শুক্রবার। ‘প্রগতিশীল বিশ্বে পরিমাপ’—এ স্লোগান সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালন করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
পরিমাপের একক আন্তর্জাতিক মান ঠিক করার জন্য ১৮৭৫ সালে ১৭টি দেশ মেট্রো কনভেনশন স্বাক্ষর করে। এ দিনটিকে বিশ্ব মেট্রোলজি দিবস হিসেবে পালন করা হয়।