বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন সদস্য হলো তাজিকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজিকিস্তানকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যপদ দেওয়া হয়েছে। জাতিসংঘের বাণিজ্যবিষয়ক এই সংস্থা গত সোমবার দেশটিকে সদস্যপদ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।তাজিকিস্তান হলো ডব্লিউটিওর ১৫৯তম সদস্য। ডব্লিউটিওর সদস্যপদ পেতে ১১ বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল দেশটি।ডব্লিউটিও জানিয়েছে, তাদের সঙ্গে সমঝোতার বিষয়টি অনুসমর্থন করার ৩০ দিন পর তাজিকিস্তানকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে। আর সমঝোতাটি অনুসমর্থন করতে হবে ২০১৩ সালের ৭ জুনের মধ্যে।মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে এর আগে গত অক্টোবরে কিরগিজস্তানের সদস্যপদ অনুমোদন করে ডব্লিউটিও।