বিশ্ব শেয়ারবাজার নিম্নমুখী
বিশ্বের বেশির ভাগ শেয়ারবাজার গতকাল সোমবার নিম্নমুখী ছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রবৃদ্ধির পরিসংখ্যান অনেকের কাছেই স্বস্তিদায়ক মনে হয়নি। অন্যদিকে চীনের মুদ্রানীতি ক্রমেই নিয়ন্ত্রণমূলক হওয়ায় তা বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা বহন করছে।মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি গত বছরের শেষ প্রান্তিকে ৫ দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু অনেকেই মনে করছে, এটা টেকসই নয়। বিশেষ করে সরকার যখন উদ্দীপনামূলক কর্মসূচি প্রত্যাহার করে নেবে, তখন পরিস্থিতি আবার খারাপ হতে পারে।আর তাই সাড়ে পাঁচ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধিও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট আস্থা ফিরিয়ে আনতে পারেনি।গতকাল ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের প্রধান মূলসূচকগুলো যথাক্রমে দশমিক ১০ শতাংশ, দশমিক ৩০ শতাংশ ও দশমিক ৬০ শতাংশ হারে কমে গেছে।এশিয়ার মধ্যে জাপানের নিক্কি সূচক আগের দিনের তুলনায় দশমিক ১০ শতাংশ কমে গেছে। আর চীনের প্রধান শেয়ারবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ১ দশমিক ৬০ শতাংশ হারে। দরপতন হয়েছে তাইওয়ান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার প্রধান শেয়ারবাজারগুলো। সূত্র: রয়টার্স