বিশ্ব-শেয়ারবাজার ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দা ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবে বিশ্ব-শেয়ারবাজার গতকাল সোমবার প্রায় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। ফলে মে মাসের তুলনায় বিশ্ব শেয়ারবাজার এখন ২০ শতাংশ কমে গেছে।বিশ্বের প্রধান ছয় হাজার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলো নিয়ে গঠিত সমন্বিত সূচক এমএসসিআই টানা পাঁচ সপ্তাহ ধরে পতন ঘটায় এ অবস্থা দেখা দিয়েছে। গতকাল এমএসসিআই সূচক ১ দশমিক ৩০ শতাংশ হারে পড়ে গেছে।একই সঙ্গে দুর্বল হয়ে পড়েছে ইউরো। অন্যদিকে স্বর্ণের দর আরেক দফা বেড়েছে। তবে লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতনের মুখে জ্বালানি তেলের দাম অনেকটা কমে গেছে। খবর রয়টার্স ও বিবিসির।বাজার বিশ্লেষকেরা বলছেন, মন্দাজনিত আতঙ্ক বিশ্বজুড়েই এখন বিনিয়োগকারীদের তাড়িয়ে বেড়াচ্ছে, যার প্রতিফলন ঘটেছে বাজারের এই পরিস্থিতিতে। আর তাদের এই আতঙ্ক যথারীতি বাড়িয়ে দিচ্ছে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের দর।গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ ২ দশমিক ৩০ শতাংশ বেড়ে একপর্যায়ে এক হাজার ৮৯৪ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়।গতকাল এশিয়ার শেয়ারবাজারগুলোর মধ্যে জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক ১ শতাংশ, হংকংয়ের হ্যাঙসেঙ সূচক দশমিক ৫০ শতাংশ ও চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বিত সূচক দশমিক ৭৩ শতাংশ পড়ে গেছে। সাংহাই সূচক ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।আমেরিকা ও ইউরোপের অর্থনীতিতে টালমাটাল অবস্থা চলতে থাকা অবস্থায় চীনের অর্থনীতি শ্লথ হয়ে পড়ার খবরে দেশটির শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা আবার বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।