বিশ্ব হার্ট দিবসে অ্যাপোলো হসপিটালসের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অ্যাপোলো হসপিটালস ঢাকায় অ্যাওয়ারনেস কর্নারের ব্যবস্থা করা হয়। এতে বিনা মূল্যে উচ্চতা, ওজন, রক্তচাপসহ পালস মাপা হয় এবং সেই তথ্যর ওপর ভিত্তি করে ডায়েট কাউন্সেলিং করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। এ সময় অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদ্বীপ চাস্কারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কার্ডিওলজিস্ট ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।