বিশ্বকাপ উপলক্ষে ইবিএল বিশেষ ভিসা প্রিপেইড কার্ড নিয়ে এসেছে
বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১ উপলক্ষে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) একটি বিশেষ ভিসা প্রিপেইড কার্ড নিয়ে এসেছে।ঢাকার একটি হোটেলে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিশেষ ভিসা কার্ডের উদ্বোধন করেন ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০টি টেস্ট খেলুড়ে দেশের জন্য বৈশিষ্ট্যপূর্ণ রঙের ব্যবহার করে ১০টি ভিন্ন ডিজাইনে সীমিত সংখ্যায় কার্ডগুলো পাওয়া যাবে। এই কার্ড সারা দেশে ১০ হাজারেরও বেশি শপ, রেস্টুরেন্ট ও এটিএম বুথে কার্ডগুলো ব্যবহার করা যাবে।কার্ডগুলোতে গ্রাহক তাঁর প্রয়োজন অনুসারে ৫০ হাজার টাকা পর্যন্ত লোড করতে পারবেন। অনুষ্ঠানে ইবিএলের ডিএমডি মোখলেসুর রহমান ও এম ফখরুল আলম, কার্ড বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, ব্র্যান্ড ও মার্কেটিংয়ের প্রধান জিয়াউল করিম, কার্ড অপারেশনসের প্রধান সাইফুজ্জামান এবং কার্ড বিজনেসের প্রধান খোরশেদ আনোয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।