বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্মারক মুদ্রা অবমুক্ত করল বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ব্যাংক রৌপ্যনির্মিত একটি স্মারক মুদ্রা ইস্যু বা অবমুক্ত করতে যাচ্ছে।অর্থমন্ত্রী ও বিশ্বকাপ ক্রিকেটের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে ৩০ জানুয়ারি এই স্মারক মুদ্রা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জার্মানি থেকে মুদ্রিত এই মুদ্রার প্রতিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। বিশ্বকাপ শুরুর আগেই কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা ও তফসিলি ব্যাংকগুলোতে এই স্মারক মুদ্রা পাওয়া যাবে।সংবাদ বিজ্ঞপ্তিতে মুদ্রাটির ডিজাইন তুলে ধরে বলা হয়, এর এক পিঠে ওপরে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১’-এর লোগো ও নিচে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১’ লেখা থাকবে। আর অন্য পিঠে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির ছবি, বাংলায় ‘বাংলাদেশ ব্যাংক’ ও ইংরেজিতে ‘BANGLADESH BANK’ ‘10’ ও ‘TEN TAKA’ মুদ্রিত থাকবে।