বিশ্বকাপ ক্রিকেট মাঠে দর্শকদের জন্য বিশেষ কর্মসূচি নিল এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির অফিশিয়াল পার্টনার ও দশম ক্রিকেট বিশ্বকাপের স্পন্সর এমিরেটস এয়ারলাইন ম্যাচ চলাকালে স্টেডিয়ামগুলোতে দর্শকদের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে।এসব কর্মসূচির মধ্যে অন্যতম হলো ‘এমিরেটস ফ্লাইং ক্যাচ’। এর আওতায় স্টেডিয়ামসংলগ্ন এলাকায় স্থাপিত বাতাসভর্তি একটি বিশেষ প্লাটফর্মে দর্শকদের যে কেউ তাঁর ফিল্ডিং দক্ষতা প্রদর্শন করতে পারবেন। বিজয়ীদের জন্য রয়েছে এমিরেটসের তরফ থেকে বিশেষ উপহার।অন্য আরেটি কর্মসূচি হলো ‘এমিরেটস আপগ্রেড’। এটির আওতায় এমিরেটসের কেবিন ক্রুরা প্রতি ম্যাচে দুজন করে ভাগ্যবান দর্শককে বেছে নিয়ে তাঁদের এয়ারলাইনের বিশেষ আতিথেয়তায় ম্যাচ উপভোগ করার সুযোগ করে দেবেন।এ ছাড়া রয়েছে ‘এমিরেটস স্পট দি ফ্যান’। এর আওতায় নির্ধারিত কিছু ম্যাচে দর্শকদের মাঝে ‘ফ্লাই এমিরেটস’ লেখা সংবলিত পাখা সরবরাহ করা হবে। সমর্থকেরা যখন এ পাখা দোলাবেন তখন এমিরেটসের কেবিন ক্রুরা তাঁদের মাঝ থেকে একজনকে বেছে নেবেন এবং তাঁকে এয়ারলাইনের পক্ষ থেকে বিশেষ উপহার হস্তান্তর করবেন। বিজ্ঞপ্তি।