বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক নাইমেক্স সূচকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৯২ দশমিক ৯১ ডলার, যা সপ্তাহের শেষ কেনাবেচায় নেমে দাঁড়ায় ৯১ দশমিক ২৩ ডলারে। ইউরো অঞ্চলের অর্থনীতি নিয়ে শঙ্কার কারণে জ্বালানি তেলের দাম কমে বলে বিশ্লেষকেরা মনে করেন।