বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম খানিকটা বেড়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের বৈঠককে সামনে রেখে বিশ্ববাজারে পণ্যটির দাম বাড়ল।

লন্ডনভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৭৬ মার্কিন ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্র্যান্ডের জ্বালানি তেলের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৪৭ দশমিক ৯৭ ডলারে উন্নীত হয়েছে।