বিশ্ববাজারে টাটার গাড়ি বিক্রিতে পতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববাজারে ভারতের টাটা মোটরসের গাড়ি বিক্রি কমে গেছে। গত সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির গাড়ি বিক্রি ৪ শতাংশ কমেছে।আন্তর্জাতিক বাজারে টাটা মোটরসের সহযোগী জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রিও ৪ শতাংশ কমেছে।আলোচ্য মাসে টাটার যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৮৯৫টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম। জাগুয়ার ল্যান্ড রোভার বিক্রি হয়েছে ২৬ হাজার ৪৬১টি। একই মাসে টাটার বাণিজ্যিক পরিবহন বিক্রি হয়েছে ৫৪ হাজার ৭৬১টি, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৩ শতাংশ বেশি। সূত্র: রয়টার্স।