বিশ্ববাজারে তেল স্বর্ণ ও রৌপ্যের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে অপরিশাধিত জ্বালানি তেল, স্বর্ণ ও রৌপ্যের দাম কিছুটা কমেছে। আলোচ্য সপ্তাহে (১১ থেকে ১৭ জুন) যুক্তরাস্ট্রভিত্তিক নাইমেক্স সূচকে অপরিশাধিত জ্বালানি তেলের দাম গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বাড়ে এবং শেষদিকে কমে। সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল জ্বালানি তেল ৯৮ দশমিক ৯২ ডলারে কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেল কেনাবেচা হয় ৯২ দশমিক ৯১ ডলারে।বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণ ও রৌপ্যের দামও পড়ে গেছে। গ্রিসের অর্থনৈতিক সমস্যার কারণে শঙ্কা দেখা দেওয়ায় এবং চীন ও ভারতের মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় স্বর্ণ ও রৌপ্যের দাম কমে যায়।মে মাসের পরে গত সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কিছুটা পড়তে দেখা গেছে। এই সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৫৩৯ ডলারে কেনাবেচা হয়। আর প্রতি আউন্স রৌপ্য কেনাবেচা হয় ৩৫ দশমিক ৮৮ ডলারে।