বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল সোমবার প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলার ছাড়িয়ে গেছে।এদিন যুক্তরাষ্ট্রে লাইট সুইট ব্র্যান্ডের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৪৭ ডলার পর্যন্ত ওঠে। তবে দিনশেষে তা অবশ্য ৮০ দশমিক ২৩ ডলারে নেমে আসে। এটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসের মধ্যে এ পণ্যের সর্বোচ্চ দাম।অন্যদিকে লন্ডনে ব্রেন্ট ব্র্যান্ডের জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৪৮ সেন্ট বেড়ে ৭৮ দশমিক ৬৭ ডলারে ওঠে।ঋণভারে জর্জরিত গ্রিসের জন্য আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম হিসেবে মার্কিন ডলারের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর বিনিময় হার বাড়ানোর ফলে তেলের দাম বাড়ে বলে বিশ্লেষকেরা মনে করেন। বিবিসি অবলম্বনে।