বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশেষ করে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার পড়ে যাওয়ায় তেলের দাম বেড়ে যায় বলে বিশ্লেষকেরা মনে করেন।লন্ডনভিত্তিক কেনাবেচায় এদিন দুপুর নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৩২ ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে আমেরিকার নিউইয়র্কভিত্তিক কেনাবেচায় লাইট সুইট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪৯ ডলারে উঠেছে। বাসস ও এএফপি।