বিশ্ববাজারে তেলের দাম ২৯ মাসের মধ্যে সর্বোচ্চ
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ২৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। লিবিয়ায় চলমান রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত-সহিংসতা এবং বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ তেল ব্যবহারকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি মাসে দুই লাখ লোকের নতুন চাকরি পাওয়ার তথ্য প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার এই রেকর্ড হয় বলে বিশ্লেষেকরা মনে করেন।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক নাইমেক্স সূচকে ইতিমধ্যে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১০৪ ডলারের ওপরে উঠেছে। ২০০৮ সালের পর এটিই হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। তবে লন্ডনভিত্তিক ব্রেন্ট ক্রুড সূচকে প্রতি ব্যারেলের দাম ১১৫ দশমিক ৯৭ ডলারে উঠেছে।আগামী এপ্রিল মাসে যে তেল সরবরাহ করা হবে, সেটির দাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কেনা-বেচায় ১০২ ডলার ৪২ সেন্ট সাব্যস্ত হয়েছে। এটি হচ্ছে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। ধারণা করা হচ্ছে, এই বসন্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি আরও সাড়ে তিন ডলার থেকে পৌনে চার ডলার পর্যন্ত বাড়তে পারে। কারণ রাজনৈতিক সংঘাত-সহিংসতার কারণে লিবিয়ার অধিকাংশ তেল ক্ষেত্র ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি তেল রপ্তানিকারক দেশেও এখন রাজনৈতিক উত্তেজনা-অস্থিরতার কারণে উৎপাদন ও সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। সূত্র: এপি।