বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বেড়ে চলায় ইতিমধ্যেই এমন ধারণা জোরদার হয়েছে যে বিভিন্ন বিনিয়োগকারী এখন স্বর্ণসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকে পড়বেন।কেননা, এই ধরনের বিনিয়োগ করে তাঁরা মূল্যস্ফীতিজনিত ঝুঁকি কমিয়ে আনতে সচেষ্ট হবেন।আর এই ধারণা জোরদার হওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দরের ওপর। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে প্রতি আউন্স স্বর্ণের দর এক হাজার ৩৭৭ ডলার ৯৭ সেন্টে গিয়ে ঠেকেছে।অবশ্য গত বুধবার এই দর ছিল এক হাজার ৩৮২ ডলার ১৭ সেন্ট। এটি গত ১৩ জানুয়ারির পর সর্বোচ্চ।সিঙ্গাপুর গতকালই তাদের মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে।আর গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, তাদের দেশের মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৪০ শতাংশে গিয়ে ঠেকতে পারে, যা কিনা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার দ্বিগুণ।বিশ্ব মুদ্রার বাজারে মার্কিন ডলার দুর্বল হয়ে পড়াও স্বর্ণের দর বাড়ানোয় ভূমিকা রাখছে। সাধারণত স্বর্ণ ও ডলারের দরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।শুধু স্বর্ণ নয়, গতকাল বিশ্ববাজারে প্লাটিনামের দাম আউন্সপ্রতি এক হাজার ৮৩০ ডলার এবং রৌপ্যের দাম দশমিক ৩০ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩০ ডলার ৭২ সেন্টে উন্নীত হয়েছে।শুধু মূল্যবান ধাতুই নয়, মূল্যস্ফীতিসম্পৃক্ত বন্ডেও বিনিয়োগ বাড়ছে।সূত্র: ব্লুমবার্গ।