বিশ্ববাজারে সোনার দাম বাড়ার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে সোনার দাম বেড়ে রেকর্ড পর্যায়ে ওঠে। এ সময় সোনার দাম আউন্সপ্রতি এক হাজার ২৮০ ডলার ছাড়িয়ে যায়।পাশাপাশি এই সপ্তাহে রুপার দামও বেড়ে গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এ সময় প্রতি আউন্স রুপার দাম ২০ দশমিক ৮৪ ডলারে ওঠে।অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং মার্কিন ডলারের ব্যাপক দরপতন এবং বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ওঠার ফলে সোনা ও রুপার দাম বাড়ে বলে মনে করেন বিশ্লেষকেরা।তবে সপ্তাহের শেষে প্রতি আউন্স সোনা ও রুপা যথাক্রমে ১২৭৮ দশমিক ১০ ডলার এবং ২০ দশমিক ৮১ ডলারে কেনা-বেচা হয়। সূত্র: এএফপি।