বিশ্ববাজারে স্বর্ণের দর ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর গতকাল সোমবার একপর্যায়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।টোকিওতে গতকাল দিনের মধ্যভাগে স্বর্ণের দর প্রতি আউন্স এক হাজার ৬৭২ ডলার ৮৯ সেন্টে উন্নীত হয়। তবে দিন শেষে তা এক হাজার ৬৭০ ডলার ১৮ সেন্টে নেমে আসে। এর ফলে চলতি বছরই স্বর্ণের দর বিশ্ববাজারে প্রায় ছয় শতাংশ বাড়ল। তবে তা এখনো এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ দরের চেয়ে নিচে রয়েছে।গত বছর সেপ্টেম্বর মাসে স্বর্ণের দর প্রতি আউন্স এক হাজার ৯২০ ডলারে উন্নীত হয়েছিল।ইউরো-অঞ্চলের সংকট অব্যাহত থাকায় তা স্বর্ণের দিকে বিনিয়োগকারীদের ধাবিত করছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।গতকাল অবশ্য এশিয়ায় স্বর্ণের বাজারে বেচাকেনা তুলনামূলকভাবে মন্থর ছিল। কেননা, চীনের নতুন চন্দ্রবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বাজার ছিল বন্ধ। সূত্র: রয়টার্স।