বিশ্ববাজারে স্বর্ণের দর দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার স্বর্ণের দর বেড়ে প্রতি আউন্স এক হাজার ৬৯০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত দুই সপ্তাহের মধ্যে এটিই হলো বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।আমেরিকায় সুদের হার আরও অনেক দিন নিম্নপর্যায়ে থাকবে এবং ইউরোপের একক মুদ্রা ইউরোর বিনিময় হার বাড়ার সুবাদে স্বর্ণের দাম বাড়ল বলে বিশ্লেষকেরা মনে করেন। খবর রয়টার্সের।গতকাল একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৬৯৬ দশমিক ২০ ডলারে কেনাবেচা হয়।আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেনবার্নানকে সোমবার বলেন, দ্রুত বেকারত্বের হার কমিয়ে আনতে আমেরিকার অর্থনীতিতে প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। এ জন্য সংকুলানমূলক নীতিমালাও অব্যাহত রাখতে হবে। তাঁর এই বক্তব্যে মুদ্রানীতি সহনীয় রাখার ইঙ্গিত রয়েছে।