প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে এক হাজার ৬১০ ডলারে ওঠার নতুন রেকর্ড হয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে রুপারও দাম বাড়ার রেকর্ড হয়েছে। প্রতি আউন্স রুপার দাম বেড়ে ৪০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত দুই মাসে সর্বোচ্চ।যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঋণের সংকট ঘনীভূত হওয়ায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ছেন, যে কারণে চাহিদা বেড়ে স্বর্ণের দামও বেড়েছে বলে মনে করা হচ্ছে।গত সোমবার সকালে ইউরোপের বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো এক হাজার ৬০১ ডলার ৯০ সেন্টে উন্নীত হয়। এরপর তা এক হাজার ৬১০ ডলার পর্যন্ত ওঠে। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ক্রমেই বাড়ছিল। ২০০৯ সালের পর স্বর্ণের দামে এতটা তেজিভাব দেখা যায়নি। বিবিসি ও রয়টার্স।