বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম বেড়ে স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম খানিকটা কমেছে।গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ‘ডেট সিলিং’ বা ঋণের সীমা বাড়ানোর আশঙ্কায় বড় কিছু মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের ব্যাপক দরপতন ঘটে। ডলারের বিনিময় হারে এই দুর্বলতার কারণে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৬৩২ দশমিক ৩০ ডলারে উন্নীত হয়। আলোচ্য সপ্তাহের (২৪ থেকে ৩০ জুলাই) শেষে প্রতি আউন্স রুপা ৩৯ দশমিক ৮৭ ডলারে কেনাবেচা হয়।এদিকে অপরিশোধিত তেলের দামের ভবিষ্যৎ সূচকগুলো গত সপ্তাহে কিছুটা পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক নাইমেক্স সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল জ্বালানি তেল ৯৯ দশমিক ৮১ ডলারে কেনাবেচা হয়। সপ্তাহের শেষে তা ৯৫ দশমিক ৮৬ ডলারে কেনাবেচা হয়।